খাদ্যমন্ত্রী কে টেন পার্সেন্ট মন্ত্রী : তোপ অধীর চৌধুরীর

3rd May 2020 রাজ্য
খাদ্যমন্ত্রী কে টেন পার্সেন্ট মন্ত্রী  : তোপ অধীর চৌধুরীর


সাইন সরকার বাংলার মুখ নিউজ বারাসাত :মুর্শিদাবাদের সালারের রেশন দোকান বন্ধের হুমকি দেওয়াই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলের নেতা বাংলার রবিন হুড অধীর রঞ্জন চৌধুরী। তিনি খাদ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন রেশন কি আপনার বাবার যে বন্ধ করবেন। রেশন কম দেওয়ার অভিযোগে শালার ও ডোমকল উত্তপ্ত হয়ে ওঠে।রেশন নিয়েই অশান্তির ঘটনায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিরোধী দল কংগ্রেসকে আসামির কাঠগড়ায় তোলেন। তিনি বলেন কংগ্রেস রেশন নিয়ে নোংরা রাজনীতি করছে। এর পাল্টা দিয়ে অধীর চৌধুরী বলেন বাংলার মানুষ খাদ্য পাচ্ছে না সেই প্রশ্ন তুলেছি ।গত 40 দিন ধরে প্রতিবাদ করছি। রেশন নিয়ে দুর্নীতি চলছে।কেন্দ্র  স্বর্ণ চাল পাঠিয়েছে কিন্তু রাস্তার মধ্যে চাল পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে।তিনি বলেন দুর্নীতিগ্রস্ত টিএমসি সরকারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দপ্তর হল খাদ্য দপ্তর। আপনার দপ্তরের অক্ষমতা আপনি স্বীকার করুন। কংগ্রেসকে দোষ না দিয়ে নিজের চুরি সামলান।সরকারি দলের চাল চুরির অধিকার আছে আর বিরোধী দলের সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ করার অধিকার নেই ? খাদ্য মন্ত্রীর দপ্তরের দুর্নীতি সবাই জানে। সেজন্য অফিসার বদল। খাদ্যমন্ত্রী সবেতেই টেন পারসেন্ট কমিশন খান। খাদ্যমন্ত্রীর আরেক নাম ১০ পার্সেন্টমন্ত্রী।





Others News

পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির

পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির


নিউজ ডেস্ক  বাংলার মুখ নিউজ । বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপী সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রে  B.R.Ambedkar Institute of Panchayet & Rural Development-র পক্ষ থেকে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মূলত মুর্শিদাবাদ জেলার চারটি ব্লক কান্দি, ভগবানগোলা ১, নওদা এবং ফারাক্কা সংকল্প নেই 

দারিদ্র্যমুক্ত এবং উন্নত জীবিকা নির্বাহের গ্রাম"-এর লক্ষ্য হলো কোনও পরিবার যাতে আবার দারিদ্র্যের কবলে না পড়ে এবং সকল বাসিন্দার উন্নত জীবিকা অর্জনের সুযোগ থাকে । এর মধ্যে রয়েছে ব্যাপক সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ। এটি স্বচ্ছতা, সম্প্রদায়ের অংশগ্রহণ এবং টেকসই অনুশীলনের উপরও জোর দেয়।BRAIPRD এর  সিনিয়ার ফ্যাকাল্টি মেম্বার সুস্মিতা চোধুরী। জানান প্রশিক্ষণ গ্রহণ এর ফলে    চারটা ব্লক বাসি উপকৃত হবে।