চিটিংবাজ রামদেবের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, বললেন অধীর চৌধুরী

24th June 2020 9:09 am দেশ
চিটিংবাজ রামদেবের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, বললেন অধীর চৌধুরী


সাইন সরকার, বাংলার মুখ নিউজ:চারদিকে যখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখনই যোগগুরু বাবা রামদেব প্রেস কনফারেন্স করে দাবি করেন তার কোম্পানি পতঞ্জলি করোনা নিরাময়ের ঔষধ আবিষ্কার করেছে। যা মাত্র ৭ দিনে সম্পূর্ণরূপে করোনা নির্মূল করবে। এরপরে বহরমপুর এর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী টুইটারে বাবা রাম দেবকে মেনশন করে বলেন সত্যিই আপনি একটা চিটিংবাজ। ভোজবাজির মত করোনা সরিয়ে দিতে পারেন আপনি। অধীর চৌধুরী আরো বলেন সরকারের উচিত গেরুয়া ভেকধারী দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। রামদেবের দাবির পরেই তার ওষুধ তথা দাবি নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে সরকার। ওষুধ টির কোন পরীক্ষালব্ধ প্রমাণ না থাকায় ওষুধটি প্রচার-প্রসার বিপণন সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছে ।





Others News