নিউজডেস্ক বাংলার মুখ নিউজ:ব্রেকিং নিউজ কঙ্গনা রানাওয়াত এর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের।বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে টুইট করার জন্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল কর্ণাটক আদালত। বিচারপতি বিনোদ বল নায়ক এ নির্দেশ দিয়েছেন।
কঙ্গনা রানাওয়াত তার টুইটারে বলেন CAA এর বিরুদ্ধে যারা বহু তথ্য ছড়িয়ে দাঙ্গার পরিবেশ তৈরি করেছিল তারাই কৃষি বিল নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেশের সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে। এরা সন্ত্রাসবাদি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি।
এই টুইটারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এডভোকেট রমেশ নায়েক আদালতে জানান , এই ধরনের বক্তব্য যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুমতি দেয়া হয় তাহলে তা দেশের কৃষকদের জন্য অপূরণীয় ক্ষতির সৃষ্টি করবে।